Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মুগ্ধ বাঁধন

BN DESK
06 September 2026, 05:27 PM পড়তে ১ মিনিট
মুগ্ধ বাঁধন

বিনোদন ডেস্কঃ ‘রেহনা মরিয়ম নূর’–খ্যাত অভিনেত্রী আজমেরী হক বাঁধন বরাবরই স্পষ্টভাষী। সাম্প্রতিক সময়েও সামাজিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করে হয়েছেন আলোচনায়। অতীতে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় দেখা গেলেও এবার তাঁর অবস্থান বদলে যাওয়ায় সোশ্যাল মিডিয়ায় চলছে সমালোচনার ঝড়। তবে বাঁধন আছেন তাঁর নিজের অবস্থানেই অনড়। গেল ঈদে ‘এশা মার্ডার :কর্মফল’ সিনেমাটি মুক্তি পেয়েছে বাঁধনের।

এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানান, “‘উৎসব’, ‘ইনসাফ’ আর ‘নীলচক্র’ দেখেছি। ‘উৎসব’ ভীষণ ভালো লেগেছে। আর ‘নীলচক্র’-তে আরিফিন শুভ দারুণ অভিনয় করেছে।” শুধু এটুকু নয়, বাঁধন প্রশংসা করেছেন জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক সিনেমা ‘মুজিব : একটি জাতির রূপকার’–এ শুভর অভিনয় নিয়েও। তাঁর ভাষায়, “বরাবরই শুভ দারুণ অভিনয় করে। ‘মুজিব’ সিনেমাতেও শুভ খুব ভালো অভিনয় করেছিল।”

তবে প্রশংসার পাশাপাশি সিনেমাটির বাজেট নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন এই অভিনেত্রী। বলেছেন, “যদিও সিনেমাটির বাজেট নিয়ে বিতর্ক আছে। একশ কোটির সিনেমা বলা হলেও আদৌ সে বাজেটে নির্মাণ হয়নি বলেই আমি মনে করি।” এদিকে, কোরবানির ঈদে মুক্তি পেয়েছে বাঁধনের নতুন সিনেমা ‘এশা মার্ডার’। সানি সানোয়ারের পরিচালনায় এ সিনেমায় তাঁর সঙ্গে অভিনয় করেছেন পূজা চেরি, মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্ত, শরীফ সিরাজ, নিবির আদনান নাহিদ প্রমুখ। মুক্তির পর থেকেই সিনেমার প্রচারে সরব বাঁধন, একাধারে অভিনয় আর অবস্থানে তাই এবার ঈদে আলোচনার কেন্দ্রে তিনিই।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

মুগ্ধ বাঁধন

B
BN DESK | 18 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার