Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মুন্সিগঞ্জে অস্ত্র-ইয়াবাসহ মাদক কারবারি আটক

BN DESK
10 October 2025, 10:21 PM পড়তে ১ মিনিট
মুন্সিগঞ্জে অস্ত্র-ইয়াবাসহ মাদক কারবারি আটক

মুন্সিগঞ্জে দু’টি দেশি পাইপগান, একটি কার্তুজ ও ১০৫ পিস ইয়াবাসহ মোহাম্মদ জাকির (৩৮) নামক এক মাদক কারবারিকে আটক করেছে মুন্সিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

আজ সোমবার (১ সেপ্টেম্বর) সকালে বিশেষ অভিযান চালিয়ে মুন্সিগঞ্জ শহরের নতুনগাঁও এলাকার ওই মাদক কারবারির নিজ বসতঘর থেকে তাকে আটক করা হয়।

এসময় তার বসতঘরে তল্লাশি চালিয়ে দু’টি দেশি পাইপগান, একটি কার্তুজ ও ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে অভিযানিকদল।

অভিযুক্ত জাকির মুন্সিগঞ্জ শহরের নতুনগাঁও এলাকার মৃত জুলহাস মিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ।

দুপুরে বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ পরিচালক লুৎফর রহমান জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে দু’টি আলাদা মামলা দায়ের প্রস্তুতি চলছে। আটক ব্যক্তিকে মুন্সিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
এলাকা: মুন্সিগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মুন্সিগঞ্জে অস্ত্র-ইয়াবাসহ মাদক কারবারি আটক

B
BN DESK | 01 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার