Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মুন্সিগঞ্জে ছাদ উড়ে যাওয়া সেই বাসের চালক গ্রেপ্তার

BN DESK
02 September 2026, 10:55 AM পড়তে ১ মিনিট
মুন্সিগঞ্জে ছাদ উড়ে যাওয়া সেই বাসের চালক গ্রেপ্তার

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে ছাদ উড়ে যাওয়া যাত্রীবাহী বাসটির চালক মো. শহিদুল শেখকে (৩০) গ্রেপ্তার করেছে র‍্যাব-১০।

গতকাল মঙ্গলবার (০৬ মে )দিবাগত রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শহিদুল শেখ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গয়লাকান্দি গ্রামের ফজলু শেখের ছেলে। র‌্যাব-১০ এর সহকারি পুলিশ সুপার শামীম হাসান সরদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১৭ এপ্রিল দিবাগত রাতে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার সমষপুর এলাকার এক্সপ্রেসওয়েতে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে বরিশাল এক্সপ্রেস নামের যাত্রীবাহী একটি বাসের ছাদ উড়ে যায়। এরপরও ওই অবস্থায় অন্তত ৫ কিলোমিটার পথ চালিয়ে নিয়ে যান চালক। পরে যাত্রীদের চিৎকারের মুখে গাড়ি থামিয়ে পালিয়ে যায় চালক। এ ঘটনায় ১৮ এপ্রিল শ্রীনগর উপজেলার হাষাড়া হাইওয়ে থানায় বাসটির অজ্ঞাত পরিচয়ের মালিক, চালক ও হেলপারের বিরুদ্ধে এসআই আতাউর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন।

এলাকা: মুন্সিগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মুন্সিগঞ্জে ছাদ উড়ে যাওয়া সেই বাসের চালক গ্রেপ্তার

B
BN DESK | 07 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার