Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মুন্সিগঞ্জে ট্রিপল মার্ডার মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন

BN DESK
02 September 2026, 10:59 AM পড়তে ১ মিনিট
মুন্সিগঞ্জে ট্রিপল মার্ডার মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন

চার বছর আগে মুন্সিগঞ্জের উত্তর ইসলামপুরে ইভটিজিংয়ের সালিসি বৈঠককে কেন্দ্র করে তিনজনকে হত্যার দায়ে তিন জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া আদালত পাঁচজনকে যাবজ্জীবন ও ১০ জনকে খালাস দিয়েছেন।

আজ বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মাসুদ করিম এ রায় ঘোষণা করেন। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—সৌরভ প্রধান, রনি বেপারী এবং শিহাব প্রধান। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—শাকিব প্রধান, শামীম প্রধান, অনিক বেপারী, রায়হান এবং ছোট জাহাঙ্গীর।

 

আসামিদের মধ্যে শিহাব, শাকিব এবং শামীম আপন তিন ভাই বলে জানান ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর মো. বিল্লাল হোসেন।

এদিকে, মামলার রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষ ও মামলার বাদী খালেদা আক্তার। তিনি বলেন, এ মামলায় ন্যায়বিচার পাইনি। স্বামী হত্যার বিচারের জন্য প্রয়োজনে উচ্চ আদালতে যাব। যতদিন বেঁচে আছি ন্যায়বিচারের জন্য লড়াই চালিয়ে যাবো। এসময় কান্নায় ভেঙে পড়ে রাষ্ট্র ও বিচার ব্যাবস্থা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর বিল্লাল হোসেন রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।

মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ২৪ মার্চ বিকেলে মুন্সিগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায় দুইদল কিশোর-তরুণের মধ্যে হাতাহাতি হয়। সমস্যা মেটাতে সেদিন রাতে দুই পক্ষকে সালিস ডাকা হয়। সেখানে সৌরভ, শিহাব ও শামীম পক্ষের ছুরিকাঘাতে প্রাণ যায় অপরপক্ষের মো. ইমন হোসেন (২২), মো. সাকিব হোসেন (১৯) ও মিন্টু প্রধানের (৪০)।

নিহত মিন্টুর স্ত্রী খালেদা আক্তার ২৬ মার্চ মামলা দায়ের করেন। মামলায় ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয়ে আরও ১০-১৫ জনকে আসামি করা হয়।

এলাকা: মুন্সিগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মুন্সিগঞ্জে ট্রিপল মার্ডার মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন

B
BN DESK | 08 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার