Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মুন্সিগঞ্জে নবজাতককে পুকুরে ফেলে হত্যার অভিযোগে মা আটক

BN DESK
01 September 2026, 06:17 PM পড়তে ১ মিনিট
মুন্সিগঞ্জে নবজাতককে পুকুরে ফেলে হত্যার অভিযোগে মা আটক

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ২৪দিন বয়সী শভিক মন্ডল নামে এক শিশুকে পুকুরে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় শিশুটির মা সারথী মন্ডলকে (৩৭) আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শুলপুর গ্রামে এই ঘটনা ঘটে।

শিশুটির বাবা দিনেশ মন্ডল (৪৪) জানান, তাদের তৃতীয় সন্তানটি কিছুদিন আগে জন্ম নেয়। সন্তান জন্মের পর থেকেই সারথী মন্ডল তার বাবার বাড়ি শুলপুরে অবস্থান করছিলেন। শুক্রবার ভোররাতে হঠাৎ শিশুটিকে কোথাও খুঁজে না পেয়ে বাড়ির লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে বাড়ির পাশের পুকুরে খোঁজাখুঁজির সময় শিশুর ব্যবহৃত কাঁথা পাওয়া যায়। এরপর পুকুরে তল্লাশি চালিয়ে সকাল সাড়ে ৯টার দিকে নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়।

শিশুটিকে তাৎক্ষণিকভাবে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ডা. মুনিয়া আক্তার জানান, শিশুটি অনেক আগেই মারা গেছে।

দিনেশ মন্ডলের দাবি, তার স্ত্রী মানসিকভাবে অসুস্থ। তিনি বলেন, আমার স্ত্রী নিজেই বলেছে, বাচ্চা কেমন করে যেন হাত থেকে হারিয়ে গেছে। এরপর আর কিছু বলতে পারেনি। আমি নিশ্চিত, ও-ই আমার ছেলেকে হত্যা করেছে।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, ঘটনাটি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে শিশুটির মা মানসিক সমস্যায় ভুগছেন। বর্তমানে সারথী মন্ডলকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

শ্রীনগর থানার ওসি নাজমুল হুদা খান জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এলাকা: মুন্সিগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মুন্সিগঞ্জে নবজাতককে পুকুরে ফেলে হত্যার অভিযোগে মা আটক

B
BN DESK | 25 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার