Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মুন্সিগঞ্জে পাওনা টাকা নিয়ে সংঘর্ষ, আহত ৬

BN DESK
02 September 2026, 04:57 PM পড়তে ১ মিনিট
মুন্সিগঞ্জে পাওনা টাকা নিয়ে সংঘর্ষ, আহত ৬

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শ্রীনগর ইউনিয়নের মার্কেটে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

স্থানীয়রা জানান, সকালে টেক্কা মার্কেট এলাকায় পাওনাদার দয়হাটা মরিচবাড়ীর এলাকার মান্নু'র কাছে খালেকের ছেলে শাওন তার পাওনা ৪৭ হাজার টাকা চাইলে উভয় পক্ষের মধ্যে টাকা দেয়া না দেয়া নিয়ে তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে মান্নুসহ ঐ এলাকার বাবুল, মিলন, নুর আলম, নাজির, বাবু, রুদ্র, উজ্জল ও মোতাহার আরো অজ্ঞাতনামা লোকজন হাতে লাঠি, লোহার ও কাঠের ডাসা নিয়ে শাওনের উপর হামলা চালিয়ে তাকে আহত করে। শাওনকে রক্ষা করার জন্য রোমান, ফয়সাল, অহিদ, তুষার, মুন ও সামিউল এগিয়ে গেলে তাদেরদের পিটিয়ে আহত করে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন।

শ্রীনগর থানার এসআই সালমান বলেন, এ ব্যাপারে একপক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এলাকা: মুন্সিগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মুন্সিগঞ্জে পাওনা টাকা নিয়ে সংঘর্ষ, আহত ৬

B
BN DESK | 16 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার