Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মুন্সিগঞ্জে সৌদি প্রবাসীর মরদেহ উদ্ধার

BN DESK
04 September 2026, 07:06 AM পড়তে ১ মিনিট
মুন্সিগঞ্জে সৌদি প্রবাসীর  মরদেহ উদ্ধার

সিরাজদীখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি : মুন্সিগঞ্জের সিরাজদীখানে মুজিবুর রহমান (৪৫) নামে এক সৌদি প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল সাড়ে ৮টায় উপজেলোর বালুচর ইউনিয়নের খাসকান্দি সরকারবাড়ীর বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মুজিবুর রহমান একই ইউনিয়নে চর পানিয়া গ্রামের মৃত শহর আলীর পুত্র।

স্থানীয়রা জানান, মুজিবুর রহমান কয়েক মাস আগে সৌদী থেকে দেশে আসেন। শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত সে বাড়িতেই ছিল। এরপর সে আব্দুল্লাহপুর বাজারে যায়। রাতে আর ফেরেননি। সকালে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরিবারের অভিযোগ, জমি নিয়ে প্রতিবেশির সঙ্গে তার বিরোধ ছিল। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুজাহিদুল ইসলাম জানান, এটি স্পষ্ট হত্যাকান্ড। শরীরে অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মুন্সিগঞ্জে সৌদি প্রবাসীর মরদেহ উদ্ধার

B
BN DESK | 10 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার