Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মুন্সীগঞ্জের কামারখোলা এলাকায় ৫ গাড়ির সংঘর্ষ, আহত ২০

BN DESK
08 September 2026, 12:59 AM পড়তে ১ মিনিট
মুন্সীগঞ্জের কামারখোলা এলাকায় ৫ গাড়ির সংঘর্ষ, আহত ২০

নিউজ ডেস্ক: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের কামারখোলা এলাকায় ৫টি যানবাহনের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার ফলে এক্সপ্রেসওয়েতে তীব্র যানজট দেখা দিয়েছে।

পুলিশ জানায়, একটি পিকআপের পেছনে কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এরপর ইমাত পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এর কিছুটা দূরে পূর্বাভা পরিবহনের আরেকটি বাসকে একটি ট্রাক ধাক্কা দিলে মুহূর্তের মধ্যে পাঁচটি যান দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঢাকামুখী লেনে যান চলাচল বিঘ্নিত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের ২টি টিম ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ পরিচালনা করে। ১৫ জনকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এখন যানচলাচল স্বাভাবিক রয়েছে।

তিনি আরও বলেন, বেপরোয়া গতিতে গাড়ি চালানো, ঘনঘন ওভারটেক, যেখানে সেখানে গাড়ি থামানো, ট্রাফিক আইন মেনে না চলা ও চালকদের মধ্যে সচেতনতা না থাকায় এসব দুর্ঘটনা ঘটছে।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, দুর্ঘটনায় ১০ থেকে ১৫ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এরমধ্যে একজন হেলপারের পায়ে রড ঢুকে গুরুতর আহত হয়েছেন। ৩টি গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মুন্সীগঞ্জের কামারখোলা এলাকায় ৫ গাড়ির সংঘর্ষ, আহত ২০

B
BN DESK | 17 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার