Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মুন্সীগঞ্জের গজারিয়ায় ট্রাক উল্টে দীর্ঘ যানজট

BN DESK
02 September 2026, 11:49 AM পড়তে ১ মিনিট
মুন্সীগঞ্জের গজারিয়ায় ট্রাক উল্টে দীর্ঘ যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় রডবাহী ট্রাক উল্টে প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। সকাল ৮টার দিকে রডবাহী ওই যানটি মহাসড়ক হতে সরিয়ে নিলেও সকাল ৯টা পর্যন্ত যানজট অব্যাহত ছিল। দীর্ঘক্ষণ যানজটের কারণে ওই মহাসড়কে এখনো যানবাহন ধীর গতিতে চলাচল করছে। এতে ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা।

শুক্রবার (১৮ এপ্রিল) ভোরে মহাসড়কের জামালদী থেকে ভবেরচর বাসস্ট্যান্ড পর্যন্ত এ যানজট রয়েছে। 

জানা গেছে, শুক্রবার আনুমানিক ভোর ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের মেঘনা ব্রিজের ঢালে জামালদী এলাকায় একটি রডবাহী ট্রাক উল্টে যায়। দুর্ঘটনাকবলিত রডবাহী ট্রাকটি সড়ক থেকে সরাতে দেরি হওয়ায় সড়কে যানজট সৃষ্টি হয়। পরে ট্রাক সরিয়ে নেওয়ার পরও যানবাহনের চাপ ও সড়কের উল্টো পথে গাড়ি চালানোয় যানজট সৃষ্টি হয়।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন বলেন, এক‌টি রডবাহী ট্রাক সড়কে উল্টে পড়ে। এতে ট্রাকে থাকা রডগুলো সড়কে ছড়িয়ে ছি‌টিয়ে যায়। ফলে ঢাকগামী লেনে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। যানজট নিরসনে পুলিশ কাজ করছে।

এলাকা: মুন্সিগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মুন্সীগঞ্জের গজারিয়ায় ট্রাক উল্টে দীর্ঘ যানজট

B
BN DESK | 18 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার