Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মুন্সীগঞ্জের লৌহজংয়ের ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

BN DESK
02 September 2026, 05:49 PM পড়তে ১ মিনিট
মুন্সীগঞ্জের লৌহজংয়ের ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক:  মুন্সীগঞ্জের লৌহজং থানা পুলিশ অভিযান চালিয়ে লৌহজং উপজেলা ছাত্রলীগ সভাপতিকে গ্রেপ্তার করেছে। তিনি সি আর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে পুলিশ জানিয়েছেন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর)  বিকেলে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ফরহাদ হোসেন ইমন ওরফে ফরহাদ বয়াতী (৩৫) লৌহজং উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম আব্দুল জলিল বয়াতি।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, ‘ফরহাদ বয়াতীর নামে একটি সিআর ওয়ারেন্ট ছিল। তার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়। আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মুন্সীগঞ্জের লৌহজংয়ের ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

B
BN DESK | 25 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার