Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মুন্সীগঞ্জে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে আহত ৩

BN DESK
02 September 2026, 09:08 PM পড়তে ১ মিনিট

মুন্সীগঞ্জের সিরাজদিখানে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও একটি অজ্ঞাত পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।

আজ শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর দেড়টার দিকে সিরাজদিখান উপজেলার রশুনিয়া এলাকার কুবের ব্রিজ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, শরীয়তপুর জেলার রাবেয়া (৫৫), মুন্সীগঞ্জ সদর উপজেলার রোমান বেপারি (২২) এবং টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার সিএনজি চালক জালাল হোসেন (৪০)।

জানা যায়, সিএনজিটি অটোরিকশাটি নিমতলা থেকে মুন্সীগঞ্জের দিকে যাচ্ছিল।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে।

পরে তাদের তাৎক্ষণিকভাবে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

এলাকা: মুন্সিগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মুন্সীগঞ্জে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে আহত ৩

B
BN DESK | 17 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার