Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মুন্সীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪ ড্রেজারসহ আটক ৫

BN DESK
02 September 2026, 05:43 PM পড়তে ১ মিনিট
মুন্সীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪ ড্রেজারসহ আটক ৫

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কবুতরখোলা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় চারটি ড্রেজারসহ পাঁচজনকে আটক করেছে কোস্ট গার্ড।

আজ শনিবার (২৮ ডিসেম্বর) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ বিকেলে বিসিজি কম্পোজিট স্টেশন পদ্মা এবং স্টেশন পাগলার সমন্বয়ে লৌহজং উপজেলার কবুতরখোলা এলাকায় অবৈধ ড্রেজার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের সময় চারটি ড্রেজারসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে লৌহজংয়ের সহকারী কমিশনারের (ভূমি) কাছে হস্তান্তর করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মুন্সীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪ ড্রেজারসহ আটক ৫

B
BN DESK | 28 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার