Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মুন্সীগঞ্জে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

BN DESK
04 September 2026, 06:21 AM পড়তে ১ মিনিট
মুন্সীগঞ্জে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এইচএম সুমনকে গুলি করে হত্যা করা হয়েছে।

রোববার দুপুর দেড়টার দিকে অস্ত্রধারী সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে।

টঙ্গীবাড়ী থানার ওসি মোল্যা শোয়েব আলী বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল থেকে পাঁচগাও ওহেদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির নির্বাচন চলছিল। দুপুরে নির্বাচনী ফলাফল প্রকাশের পর এ নিয়ে চেয়ারম্যানের সঙ্গে প্রতিপক্ষের লোকজনের কথাকাটাকাটি হয়। পরে প্রতিপক্ষের লোকজন তাকে গুলি করে হত্যা করে।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের গ্রেফতারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মুন্সীগঞ্জে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

B
BN DESK | 07 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার