Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মুন্সীগঞ্জে উল্টো পথে আসা পিকআপে অটোরিকশায় ধাক্কায় অন্তঃসত্ত্বাসহ আহত ৭

BN DESK
02 September 2026, 09:21 PM পড়তে ১ মিনিট

মুন্সীগঞ্জে কলাবহনকরী একটি উল্টো পথে চলা পিকআপের সঙ্গে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সংর্ঘষে দুই নারীসহ ৭ জন আহত হয়েছেন।

আজ বুধবার (২২ এপ্রিল) সকালে মুন্সীগঞ্জ সদর উপজেলার দয়াল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- অটোরিকশা চালক ফকির চাঁন, যাত্রী মোহাম্মদ আব্দুর রাজ্জাক সরদার, রাশিদা, রাসেল, মিন্টু হাওলাদার, নাসরিন, নিরব হাওলাদার।

আহতদের উদ্ধার করে শ্রীনগর ফায়ার স্টেশনের সদস্যরা ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স যোগে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে গুরুতর আহত এক অন্তঃসত্ত্বা নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে কর্তব্যরত চিকিৎসক। মুন্সীগঞ্জের দয়াল বাজার থেকে শ্রীনগর হয়ে বরিশাল যাওয়ার পথে উপজেলার তন্তর পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার (২২ এপ্রিল) সকালে মুন্সীগঞ্জ সদর উপজেলার দয়াল বাজার এলাকা হতে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে শ্রীনগরের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে উল্টো পথে চলে আসা পিকআপটির অটোরিকশার সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে উক্ত ৭ জন আহত হয়।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে শুনেছি। ঘাতক চালককে আটক করে শ্রীনগর থানায় নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

এলাকা: মুন্সিগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মুন্সীগঞ্জে উল্টো পথে আসা পিকআপে অটোরিকশায় ধাক্কায় অন্তঃসত্ত্বাসহ আহত ৭

B
BN DESK | 22 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার