Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মুন্সীগঞ্জে চার কেজি গাঁজাসহ কারবারি গ্রেফতার

BN DESK
02 September 2026, 07:34 PM পড়তে ১ মিনিট

মুন্সীগঞ্জে চার কেজি গাঁজাসহ মো. মীর হোসেন (৪৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশের জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

আজ সোমবার (৯ মার্চ) সকালে সদর উপজেলার মুক্তারপুর ফেরিঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটক মীর কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার নোয়াপাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, সাব-ইন্সপেক্টর (এসআই) সৈয়দ হাসিব আহম্মেদ ফোর্সসহ সদর উপজেলার মুক্তারপুর ফেরীঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মীর হোসেন ওরফে মোতালেবকে চার কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। 

পুলিশ আরও জানায়, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। জেলায় মাদকবিরোধী অভিযান চলছে। আগামীতে অভিযান আরো কঠোর হবে।

এলাকা: মুন্সিগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মুন্সীগঞ্জে চার কেজি গাঁজাসহ কারবারি গ্রেফতার

B
BN DESK | 09 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার