Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মুন্সীগঞ্জে চাষ করা গাঁজা গাছসহ যুবক আটক

BN DESK
02 September 2026, 09:54 PM পড়তে ১ মিনিট

মুন্সীগঞ্জের শ্রীনগরে ছয়টি তাজা গাঁজা গাছসহ এক যুবককে আটক করেছে পুলিশ। তার নাম সাইফুল ইসলাম (৩৬)। 

গতকাল (৬ মে) বুধবার দিবাগত রাত ১২ টা ৩০ মিনিটের দিকে উপজেলার পাটাভোগ ইউনিয়নের ফৈনপুর দক্ষিণপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সাইফুল ইসলাম শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের ফৈনপুর এলাকার কাঞ্চন পাঠানের ছেলে।

জানা গেছে, শ্রীনগর থানার পাটাভোগ ইউনিয়নের ফৈনপুর দক্ষিণপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাইফুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার পুকুরপাড় হতে চাষাবাদকৃত ছয়টি তাজা গাঁজা গাছ (ওজন অনুমান ৬০০ গ্রাম) জব্দ করা হয়। পরে তাকে মাদক মামলায় আদালতে সোপর্দ করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মুন্সীগঞ্জে চাষ করা গাঁজা গাছসহ যুবক আটক

B
BN DESK | 07 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার