Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মুন্সীগঞ্জে চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার, ৩ মোটরসাইকেল উদ্ধার

BN DESK
02 September 2026, 08:47 PM পড়তে ১ মিনিট

মুন্সীগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার (৮ এপ্রিল) পুলিশ সুপার মো: মেনহাজুল আলম এক প্রেস ব্রিফিংয়ে এ সব তথ্য জানান।

গ্রেফতাররা হলেন নাসির শেখ (২৫), সাগর খান (৩০) এবং টুটুল মৃধা (৪১)।

পুলিশ জানায়, সিরাজদিখান উপজেলার নিমতলা রেলস্টেশন এলাকায় গত ৩১ মার্চ সন্ধ্যায় পার্কিং থেকে নিরব মন্ডল (২১) নামের এক যুবকের মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় থানায় অভিযোগের পর পুলিশ তদন্ত শুরু করে।

পুলিশ সুপারের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো: ফিরোজ কবিরের তদারকিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে চক্রটির সদস্যদের শনাক্ত করে।

এর ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে পদ্মা সেতু থানার মাওয়া পুরাতন ঘাট এলাকা থেকে নাসির শেখকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে চুরি হওয়া নিরবের মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে শ্রীনগরের ছনবাড়ি এলাকা থেকে সাগর খানকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে নম্বরবিহীন ১৬০ সিসির একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়, যা গত ১৬ মার্চ কেরানীগঞ্জ এলাকা থেকে চুরি হয়েছিল।

একই সূত্র ধরে টুটুল মৃধাকে গ্রেফতার করে তার কাছ থেকে আরেকটি মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত এ মোটরসাইকেলটির প্রকৃত মালিকানা শনাক্তে কাজ চলছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে মুন্সীগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলায় সংঘবদ্ধভাবে মোটরসাইকেল চুরি করে নাম্বার প্লেট ও যন্ত্রাংশ পরিবর্তন করে বিক্রি করে আসছিল।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।

এলাকা: মুন্সিগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মুন্সীগঞ্জে চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার, ৩ মোটরসাইকেল উদ্ধার

B
BN DESK | 08 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার