Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার

BN DESK
05 September 2026, 01:45 AM পড়তে ১ মিনিট
মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

আজ মঙ্গলবার (৩ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটে মুন্সীগঞ্জ থানাধীন নৈরপুকুরপাড় ব্রিজ সংলগ্ন মাসুদের অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। 

পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করে মুন্সীগঞ্জ জেলা পুলিশ–এর গোয়েন্দা শাখা (ডিবি)।

গ্রেফতাররা হলেন— মো. মনির হোসেন হাওলাদার (৩৫), পিতা মৃত মহিউদ্দিন হাওলাদার, পূর্ব মাকহাটি, মুন্সীগঞ্জ; এবং মালা বেগম (৩০), পিতা মালেক শেখ, পশ্চিম আলদী, টংগীবাড়ী। বর্তমানে তিনি পূর্ব মাকহাটি এলাকায় বসবাস করছিলেন।

ডিবি সূত্র জানায়, তাদের দখল থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। 

এ ঘটনায় মুন্সীগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধ দমনে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া অপরাধ সংক্রান্ত তথ্য দিতে পুলিশ কন্ট্রোল রুমের নম্বরে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

এলাকা: মুন্সিগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার

B
BN DESK | 04 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার