Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মুন্সীগঞ্জে দুই পক্ষের সশস্ত্র সংঘর্ষে আহত ১৫, আটক ৩

BN DESK
02 September 2026, 07:40 PM পড়তে ১ মিনিট

মুন্সীগঞ্জের শ্রীনগরে দুই পক্ষের সশস্ত্র সংঘর্ষে গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল রবিবার রাত ১০টার দিকে বাঘড়া ইউনিয়নের রুদ্রপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে লাইসেন্স করা আগ্নেয়াস্ত্রসহ অভিযুক্ত হারুন খাঁ, আব্দুল মান্নান খাঁ ও মহসিন মিয়াকে আটক করেছে। এ সময় মান্নান খাঁ'র ঘর থেকে একটি ওয়াকিটকিও জব্দ করা হয়েছে। আহতদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মান্নান খাঁ ও তার চাচা হারুন খাঁ গ্রুপের সঙ্গে প্রতিবেশী মিজানুর রহমানের বিরোধ চলছিল। ঘটনার দিন বিকেলে স্থানীয় কাদিরের দোকান থেকে বাড়ি ফেরার পথে মান্নান খাঁ'র লোকজন মিজানুর রহমানকে মারধর করে বলে অভিযোগ ওঠে। পরে মিজানুর রহমান বাড়িতে গিয়ে বিষয়টি পরিবারকে জানালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

অভিযোগ পাওয়া গেছে, তারাবির নামাজের পর রাতে মান্নান খাঁ, হারুন খাঁ ও আমিন খাসহ ১০ থেকে ১৫ জনের একটি দল দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে মিজানুর রহমানের বাড়িতে হামলা চালায় বলে। হামলাকারীরা বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলিবর্ষণ ও হামলা চালালে নারীসহ অন্তত ১৫ জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

আহতদের মধ্যে রয়েছেন মিজানুর রহমান, মিনু বেগম, জয়তন বেগম, কাজল বেগম, ইভা, বন্যাসহ আরও কয়েকজন। গুরুতর আহত মিনু বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। আহত মিজানুরের অবস্থাও গুরুতর বলে জানা গেছে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া জানান, ঘটনার সঙ্গে জড়িত মূল অভিযুক্তদের আটক এবয় একটি লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এলাকা: মুন্সিগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মুন্সীগঞ্জে দুই পক্ষের সশস্ত্র সংঘর্ষে আহত ১৫, আটক ৩

B
BN DESK | 09 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার