Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মুন্সীগঞ্জে ধর্ষণের পর শিশু হত্যার অভিযোগ, আটক ১

BN DESK
02 September 2026, 10:16 PM পড়তে ১ মিনিট

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে।

আজ শনিবার (১৬ মে) বিকাল ৩ টার দিকে জেলার সিরাজদীখান উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি গ্রামের নিজ বসতবাড়ি থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় জড়িত সন্দেহে নিহত শিশুর সৎ মামা মো. রাজাকে (৪৫) আটক করেছে পুলিশ।

নিহত আছিয়া আক্তার (১০) ওই গ্রামের কুয়েত প্রবাসী আনোয়ার হোসেন ও নাজমা বেগম দম্পতির মেয়ে।

স্থানীয়রা জানান, প্রবাসী আনোয়ার হোসেনের বাড়িতে তার স্ত্রী নাজমা বেগম ও সৎ শ্যালক রাজা বসবাস করতেন। শনিবার বিকালে ঘরের ভেতর আছিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, নিহতের গলায় শ্বাসরোধের চিহ্ন এবং ধর্ষণের প্রাথমিক আলামত পাওয়া গেছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ধর্ষণের পর শিশুটিকে হত্যা করা হয়েছে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সৎ মামাকে আটক করেন।

আটক রাজা বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার তেঁতুলবাড়িয়া গ্রামের প্রয়াত আইয়ুব আলী হাওলাদারের ছেলে।

সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। শিশুটির গলায় আঘাতের চিহ্ন রয়েছে এবং প্রাথমিকভাবে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের সৎ মামাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ওসি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এলাকা: মুন্সিগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মুন্সীগঞ্জে ধর্ষণের পর শিশু হত্যার অভিযোগ, আটক ১

B
BN DESK | 17 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার