Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মুন্সীগঞ্জে পরিত্যক্ত হিমাগারে অগ্নিকাণ্ড, চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে 

BN DESK
02 September 2026, 03:16 PM পড়তে ১ মিনিট
মুন্সীগঞ্জে পরিত্যক্ত হিমাগারে অগ্নিকাণ্ড, চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে 

নিউজ ডেস্ক:   মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে পরিত্যক্ত চাঁন হিমাগারে অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার (৮ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে হিমাগারের ভেতর থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন স্থানীয়রা।

পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় চার ঘণ্টার চেষ্টায় রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিক এ ঘটনায় কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শফিকুল ইসলাম বলেন, ‘‘হিমাগার ভবনটি পরিত্যক্ত। তাই, এ ঘটনায় তেমন ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি, তদন্ত চলছে।’’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মুন্সীগঞ্জে পরিত্যক্ত হিমাগারে অগ্নিকাণ্ড, চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে 

B
BN DESK | 09 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার