Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মুন্সীগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামীকে হত্যা; স্ত্রীর যাবজ্জীবন

BN DESK
07 September 2026, 01:11 PM পড়তে ১ মিনিট
মুন্সীগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামীকে হত্যা; স্ত্রীর যাবজ্জীবন

নিউজ ডেস্ক:    মুন্সীগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কাজী আব্দুল হান্নান  শ্রীনগরে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী মাজেদা বেগমকে (৩০) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সেই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

রবিবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল। আদালতের বেঞ্চ সহকারী মো. হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত মাজেদা বেগম জেলার শ্রীনগর উপজেলার পুটিমারা গ্রামের অলিউল্লাহ মোল্লার স্ত্রী।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে ২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি সৌদি প্রবাসী অলিউল্লাহর খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করেন মাজেদা।


এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মামলা করেন। মামলায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মুন্সীগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামীকে হত্যা; স্ত্রীর যাবজ্জীবন

B
BN DESK | 16 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার