Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মুন্সীগঞ্জে বাসা থেকে ডেকে ছুরিকাঘাতে হত্যা, যুবক আটক

BN DESK
02 September 2026, 08:03 PM পড়তে ১ মিনিট
মুন্সীগঞ্জে বাসা থেকে ডেকে ছুরিকাঘাতে হত্যা, যুবক আটক

মুন্সীগঞ্জের মিরকাদিমে বাসা থেকে ডেকে নিয়ে শুভ বেপারি (২৩) নামে এক যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ফয়সাল নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুর ১টার দিকে মিরকাদিমের কালিন্দপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

সোমবার (৪ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ওই যুবক। এর আগে শনিবার রাত ১২টার দিকে রামগোপালপুর এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে পেটে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় চিকিৎসক। 

নিহত শুভ মিরকাদিমের কালিন্দীপাড়া এলাকার মুকুল বেপারীর ছেলে। 

মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত ফয়সালকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরিবারের অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মুন্সীগঞ্জে বাসা থেকে ডেকে ছুরিকাঘাতে হত্যা, যুবক আটক

B
BN DESK | 05 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার