Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মুন্সীগঞ্জে মাদক কারবারিদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

BN DESK
02 September 2026, 07:09 PM পড়তে ১ মিনিট
মুন্সীগঞ্জে মাদক কারবারিদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের চরাঞ্চলে যুব সমাজকে মাদকের থাবা থেকে বাঁচাতে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী।

আজ সোমবার (২৭ জানুয়ারী) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চর ডুমুরিয়া বাজারে সড়কে অবস্থান নিয়ে দুপুর দেড়টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে স্থানীয় কয়েক শতাধিক মানুষ অংশ নেয়।

ভুক্তভোগী ও ক্ষতিগ্রস্তদের অভিযোগ, দীর্ঘ দিন ধরে চরাঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির অভাবে মাদকের অভয়ারণ্য গড়ে উঠেছে। এতে তরুণ প্রজন্ম বিপথগামী হয়ে পড়েছে। পরিবারে অভাব অনটন দেখা দিয়েছে। চরাঞ্চলে মাদক বিক্রির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয়। 

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি শরীফ মীর ও জরিনা বেগমকে গ্রেপ্তার করার দাবি জানানো হয়। 

এলাকা: মুন্সিগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মুন্সীগঞ্জে মাদক কারবারিদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

B
BN DESK | 27 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার