Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মুন্সীগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত ৩ ডিবি পুলিশ সদস্য

BN DESK
07 September 2026, 03:08 AM পড়তে ১ মিনিট
মুন্সীগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত ৩ ডিবি পুলিশ সদস্য

মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদক ব্যবসায়ীদের হামলায় ডিবি পুলিশের ৩ সদস্য আহত হয়েছেন। গতকাল সোমবার (১৭ মার্চ) রাতে জেলার লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা বাজারে মাদকবিরোধী অভিযানে হামলার এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় ডিবির কনস্টেবল আসিফউদ্দিনকে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

জেলা গোয়েন্দা শাখা তথা ডিবির ওসি ইশতিয়াক আশফাক রাসেল জানান, ইয়াবা ট্যাবলেটের একটি বড় চালান আসছে গোপন সংবাদ পেয়ে সোমবার রাত ৮টার দিকে লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা বাজারে অভিযান চালায় ডিবি পুলিশের ১০ সদস্যের একটি টিম। এ সময় সেখানে অবস্থান করছিল উপজেলার চিহ্নিত মাদক ব্যবসায়ী মাহমুদসহ একটি চক্র। উপস্থিতি টের পেয়েই ওই মাদক ব্যবসায়ী চক্রের লোকজন গোয়েন্দা পুলিশের সদস্যদের ওপর হামলা করে। এ সময় ডিবির ৩ সদস্যকে মারধর করে পালিয়ে যায় তারা।

তিনি বলেন, পুলিশের কাজে বাধা প্রদান ও হামলার ঘটনায় লৌহজং থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে পুলিশ সুপার শামসুল আলম সরকার বলেন, মাদকবিরোধী অভিযানে গেলে ডিবি পুলিশ সদস্যদের উপর অতর্কিতে ওই হামলা করা হয়। আহতদের মধ্যে একজন রাজারবাগ পুলিশ লাইন্সে চিকিৎসাধীন রয়েছেন। হামলার সঙ্গে জড়িত মাদক ব্যবসায়ীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এলাকা: মুন্সিগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মুন্সীগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত ৩ ডিবি পুলিশ সদস্য

B
BN DESK | 18 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার