Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মুন্সীগঞ্জে মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে লুট করল টাকা 

BN DESK
02 September 2026, 04:47 PM পড়তে ১ মিনিট
মুন্সীগঞ্জে মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে লুট করল টাকা 

নিউজ ডেস্ক: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কোমারখোলা এলাকার এক্সপ্রেসয়েতে  বাহালুল হুসাইন (৩৪) নামে এক মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে গুরুতর আহত করে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (২১ জানুয়ারি) গভীর রাতে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

বাহালুল হুসাইন উপজেলার কামারখোলা দারুসুন্নাহ জামিয়া সালেহিয়া দীনিয়া মাদ্রাসার শিক্ষক।

ওই মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. সাইফুদ্দিন জানান, কাজের জন্য মাওলানা বাহালুল মাদ্রাসার ছাত্র মো. শাওনকে নিয়ে মোটরসাইকেলে করে শ্রীনগর বাজারে গিয়েছিলেন। ফেরার পথে কামারখোলা ফ্লাইওভারের নীচে রেললাইনের পাশে আসলে অপর মোটরসাইকেলে অপেক্ষমাণ তিনজন ছিনতাইকারী শিক্ষক বাহালুলের গতিরোধ করে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় তার সঙ্গে থাকা ৬ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। 

শ্রীনগর থানার ডিউটি অফিসার এসআই মাফরোজা খানম বলেন, “ছিনতাইয়ের ঘটনায় আজ বুধবার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।”

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মুন্সীগঞ্জে মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে লুট করল টাকা 

B
BN DESK | 22 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার