Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মুন্সীগঞ্জে যুবদল নেতা শান্ত হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

BN DESK
02 September 2026, 06:17 PM পড়তে ১ মিনিট
মুন্সীগঞ্জে যুবদল নেতা শান্ত হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

মুন্সীগঞ্জে জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আবু ইলিয়াস শান্ত সরকার (৩৬) হত্যা মামলার প্রধান আসামি টিপু মোল্লাকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

আজ বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে মুন্সীগঞ্জ আদালতে আসামি টিপু মোল্লাকে হাজির করা হয়। এর আগে মঙ্গলবার দিবাগত রাত তাকে কুমিল্লার দাউদকান্দি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামি টিপু মোল্লা মুন্সীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মোল্লারচর গ্রামের মহিউদ্দিন মোল্লার ছেলে। টিপু নিহত যুবদলের যুগ্ম-আহ্বায়ক আবু ইলিয়াস শান্ত সরকারের স্পিডবোটের চালক ছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর মধ্য রাতে মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের কালিরচর সংলগ্ন মেঘনা নদীতে শান্ত সরকারের রহস্যজনক মৃত্যু হয়। ঘটনায় পর থেকে শান্তর স্পিডবোটের চালক টিপু পলাতক ছিল। ঘটনার পাঁচদিন পর নিহতের ভাই মামুন সরকার বাদি হয়ে টিপুকে প্রধান আসামি করে মামলা করেন। তথ্যপ্রযুক্তির ও র‌্যাবের সহায়তায় কুমিল্লার দাউদকান্দি উপজেলা থেকে আসামি টিপুকে গ্রেফতার করে।

আদালত পুলিশের সাব ইন্সপেক্টর সাফায়েত হোসেন জানান, ১০ দিনের রিমান্ডের আবেদনসহ আসামি টিপু মোল্লাকে আদালতে আনা হয়েছে। আদালত শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুরের আদেশ দেন।

এলাকা: মুন্সিগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মুন্সীগঞ্জে যুবদল নেতা শান্ত হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

B
BN DESK | 18 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার