Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মুন্সীগঞ্জে হিট স্ট্রোকে দুইজনের মৃত্যু

BN DESK
30 April 2024, 10:04 PM পড়তে ১ মিনিট
মুন্সীগঞ্জে হিট স্ট্রোকে দুইজনের মৃত্যু

গেলো ২৪ ঘন্টায় দেশে হিট স্ট্রোকে ২ জনের মৃত্যু হয়েছে । মুন্সীগঞ্জ সদর উপজেলার চর কিশোরগঞ্জ ও মুন্সীগঞ্জ সদরের রেজিস্ট্রি অফিসের সামনে হিট স্ট্রোকে দুই বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) বেলা ১১টার দিকে তাদেরকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


মৃতরা হলেন- সদর উপজেলার চর কিশোরগঞ্জ মোল্লারচর এলাকার ওমর আলী (৬৫) ও একই উপজেলার মানিকপুর এলাকার আব্দুল বাতেন মাঝি (৬৮)।

জানা গেছে, বৃদ্ধ ওমর আলী সকালে অন্যান্য কৃষকদের সঙ্গে মোল্লার চর এলাকায় কৃষি জমিতে কাজ করছিলেন। কৃষি জমিতে কাজ করা অবস্থায় তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তার সঙ্গে কাজ করতে থাকা অন্য কৃষকরা তাকে উদ্ধার করে বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


অন্যদিকে আব্দুল বাতেন মুন্সীগঞ্জ রেজিস্ট্রি অফিসে জমি রেজিস্ট্রি জন্য এসে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে বেলা সোয়া ১১টার দিকে তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মুন্সীগঞ্জে হিট স্ট্রোকে দুইজনের মৃত্যু

B
BN DESK | 30 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার