Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মুন্সীগঞ্জে ১৭৩ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

BN DESK
02 September 2026, 12:59 PM পড়তে ১ মিনিট
মুন্সীগঞ্জে ১৭৩ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম ও সিপাহীপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৭৩ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড ও জেলা মৎস্য অফিস।

রবিবার (২৩ মার্চ) রাত থেকে সোমবার (২৪ মার্চ) সকাল ৭টা পর্যন্ত সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম হাসানুর রহমানের নেতৃত্বে কোস্টগার্ডের নারায়নগঞ্জের পাগলা স্টেশন ও জেলা মৎস্য অফিস এ অভিযান চালায়।

সদর উপজেলা সহকারী কমিশনার জানান, মিরকাদিম ও সিপাহীপাড়া এলাকার কারেন্টজাল তৈরির তিনটি কারখানা, দুটি গোডাউন ও একটি আয়রণ মিলে অভিযান চালিয়ে চার কোটি ৯৫ লাখ মিটার কারেন্ট জাল ও জাল তৈরিতে ব্যবহৃত ৪০ হাজার পিস সুতার রিল জব্দ করা হয়।

পরে জব্দ অবৈধ কারেন্ট জাল ও সুতার রিল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এলাকা: মুন্সিগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মুন্সীগঞ্জে ১৭৩ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

B
BN DESK | 24 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার