Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মুন্সীগঞ্জে ২৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

BN DESK
02 September 2026, 05:00 PM পড়তে ১ মিনিট
মুন্সীগঞ্জে ২৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মুন্সীগঞ্জের গজারিয়ায় ২৮ কেজি গাঁজাসহ রাজু ইসলাম (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করছে র‍্যাব-১১। এ সময় গাঁজা বহনকারী একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিনগত রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আনারপুরা এলাকায় জেএম আই ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রাজু ইসলাম কুমিল্লা জেলার সদর উপজেলার দৌলতপুর গ্রামের সেলিম রেজার ছেলে।

 

এ ঘটনায় বুধবার সকালে র‍্যাব বাদী হয়ে মামলা রুজুর পর আসামিকে থানা পুলিশের কাছে হস্তান্তর করলে দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। এতে বিচারকের নির্দেশে আসামিকে বিকেলে জেলহাজতে প্রেরণ করা হয় বলে পুলিশ জানিয়েছে।

 

জানা যায়, র‌্যাব-১১ নারায়ণগঞ্জ পুলিশ পরিদর্শক বিপ্লব ভৌমিক সঙ্গীও ফোর্সসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়মিত টহল ডিউটিকালীন আনারপুরা এলাকায় একটি টয়োটা কেবিন পিকআপ (ঢাকা মেট্রো থ ১১-৯৮৭৬) থামিয়ে তল্লাশি চালায়। এ সময় ওই পিকআপ থেকে ২৮ কেজি গাঁজা উদ্ধারসহ রাজু ইসলাম নামের একজনকে আটক এবং গাঁজা পাচারের কাজে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।

গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজম জানান, গ্রেপ্তারকৃত রাজুর বিরুদ্ধে গজারিয়া থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে র‍্যাব। বুধবার দুপুরে আসামি রাজুকে আদালতের মাধ্যমে মুন্সীগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মুন্সীগঞ্জে ২৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

B
BN DESK | 15 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার