Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মুন্সীগঞ্জে ৩ ছিনতাইকারীকে মারধর করে পুলিশে সোপর্দ

BN DESK
02 September 2026, 07:09 PM পড়তে ১ মিনিট
মুন্সীগঞ্জে ৩ ছিনতাইকারীকে মারধর করে পুলিশে সোপর্দ

নিউজ ডেস্ক:   মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ষোলঘর সার্ভিস লেনে ছিনতাইকারী সন্দেহে তিনজনকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী। এ সময় তাদের বহনকরা মাইক্রোবাসটিও ভাঙচুর করে স্থানীয়রা।

মঙ্গলবার (৪ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। 

মারধরের শিকাররা হলেন- টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মোহাম্মদ আলীর ছেলে জুয়েল (৪০), পটুয়াখালীর লোহালিয়া এলাকার ইদ্রিস মৃধার ছেলে বাচ্চু (৩৫) ও গলাচিপা চরপাড়া গোয়ালিয়া এলাকার খলিল মিয়ার ছেলে হাফিজ (৬০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ছিনতাই শেষে মাইক্রোবাসে করে ছিনতাইকারীরা পালিয়ে যাচ্ছে এমন সংবাদে মহাসড়কের পাশে অবস্থান নেয় স্থানীয়রা। সকাল সাড়ে ১০ টার দিকে একটি সাদা মাইক্রোবাসের বেপরোয়া গতিবিধির কারণে সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা সড়কে ট্রাক রেখে মাইক্রোবাসের গতিরোধ করে এবং মাইক্রোবাসে থাকা ৩ জনকে নামিয়ে বেধড়ক মারধর করে এবং মাইক্রোবাস ভাঙচুর করে। পরে সংবাদ পেয়ে পুলিশ এসে আহত অবস্থায় তাদের হেফাজতে নিয়ে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।


এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিল আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ৩ জনকে হেফাজতে নিয়ে চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে সন্দেহ করা হচ্ছে, তারা অসৎ উদ্দেশ্যেই এখানে এসেছে। 


বিস্তারিত তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মুন্সীগঞ্জে ৩ ছিনতাইকারীকে মারধর করে পুলিশে সোপর্দ

B
BN DESK | 04 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার