Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মুন্সীগঞ্জে ৭৩ লাখ টাকার জাটকা জব্দ, মাদ্রাসায় বিতরণ

BN DESK
02 September 2026, 05:05 PM পড়তে ১ মিনিট
মুন্সীগঞ্জে ৭৩ লাখ টাকার জাটকা জব্দ, মাদ্রাসায় বিতরণ

নিউজ ডেস্ক: মুন্সীগঞ্জের পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় ট্রাকে তল্লাশি চালিয়ে ১২শ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। 

শনিবার (১৮ জানুয়ারি) পদ্মা সেতুর টোল প্লাজা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে জাটকাগুলো জব্দ করা হয়।

কোস্টগার্ড জানান, শরীয়তপুর থেকে ঢাকাগামী একটি ট্রাকে তল্লাশি চালালে ১ হাজার ২০০ কেজি অবৈধ জাটকা ইলিশ পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ৭৩ লাখ ২০ হাজার টাকা। জাটকার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

এ ঘটনায় কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা মো. মাহফুজ জানান, আমরা রাতভর অভিযান চালাই। এ সময় ভোর ৬টার দিকে পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় একটি ট্রাকে তল্লাশি করি। এ সময় সেখানে ১২শ কেজি জাটকা ইলিশ পাই। পরে লৌহজং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলামের উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা, এতিমখানায় ও গরিব দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মুন্সীগঞ্জে ৭৩ লাখ টাকার জাটকা জব্দ, মাদ্রাসায় বিতরণ

B
BN DESK | 18 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার