Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মুন্সীগঞ্জে ৭ ডাকাত আটক,লুুণ্ঠিত মালামাল উদ্ধার 

BN DESK
02 September 2026, 05:04 PM পড়তে ১ মিনিট
মুন্সীগঞ্জে ৭ ডাকাত আটক,লুুণ্ঠিত মালামাল উদ্ধার 

নিউজ ডেস্ক: মুন্সীগঞ্জের শ্রীনগরে অতিরিক্ত সচিবের বাড়িতে ডাকাতির ঘটনায় ডাকাত চক্রের ৭ জনকে বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া ওই ঘটনায় লুন্ঠিত ৫ ভরি স্বর্ণালঙ্কার, নগদ অর্থসহ ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। 

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে মুন্সীগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন মুন্সীগঞ্জ পুলিশ সুপার মুহাম্মদ সামসুল আলম সরকার।

তিনি জানান, ডাকাতির ঘটনায় আসামিদের গ্রেপ্তারে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাতদের অবস্থান সনাক্ত করে দেশের বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে গত কয়েকদিনে ওই ৭ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুন্ঠিত মালামাল ও ডাকাতির ঘটনায় ব্যবহৃত অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, গত ৪ জানুয়ারি দিবাগত রাতে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার শিবরামপুর এলাকায় পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম খানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় গত ৬ জানুয়ারি সেলিম খানের বোন রওশন আরা বাদী হয়ে মামলা দায়ের করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মুন্সীগঞ্জে ৭ ডাকাত আটক,লুুণ্ঠিত মালামাল উদ্ধার 

B
BN DESK | 18 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার