Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মুরাদনগরের ঘটনায় প্রতিবাদে সরব তারকারা

BN DESK
10 October 2025, 01:29 PM পড়তে ১ মিনিট
মুরাদনগরের ঘটনায় প্রতিবাদে সরব তারকারা

বিনোদন ডেস্ক : দরজা ভেঙে ঘরে ঢুকে নারীকে ধর্ষণ, তারপর নির্যাতন-আর সেই বীভৎস ভিডিও ছড়িয়ে দেওয়া। কুমিল্লার মুরাদনগরের এই ঘটনা শুধু একজন নারীর প্রতি সহিংসতা নয়, পুরো সমাজের বিবেককে নাড়িয়ে দিয়েছে। ন্যাক্করজনক এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন নেটিজেনরা, পাশাপাশি সরব হয়েছেন বিনোদন অঙ্গনের তারকারাও।

প্রতিবাদ জানিয়ে জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ ফেসবুক পোস্টে লিখেছেন, ‘মানুষ আর মানুষ নেই। পৃথিবী শেষ হয়ে যাচ্ছে। কারণ আর কোনো মানুষ থাকবে না। খুব শীঘ্রই।’ 

দুই হাত জোড় করা ইমোজি দিয়ে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া লিখেছেন, ‘স্টপ রেপ।’ হ্যাশট্যাগ দিয়ে আরেক চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি লিখেছেন, ‘ধর্ষণকে না বলুন। এর বিরুদ্ধে রুখে দাঁড়ান। নীরবতাই সমর্থন। ধর্ষণ বন্ধ করুন।’

চিত্রনায়ক জয় চৌধুরী লিখেছেন, ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। জন্ম দিয়েছো তুমি মাগো তাই তোমায় ভালোবাসি। আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি! কুমিল্লার মুরাদনগরে নারীর সাথে যা হয়েছে তার তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি। যিনি ধর্ষণ করেছেন এবং যিনি পরবর্তীতে ভিডিও করে পাবলিশ করেছেন উভয়ের বিচার চাই।’

ছোট পর্দার অভিনেতা আরশ খান লিখেছেন, ‘কাপুরুষত্ব যখন চরম পর্যায়ে পৌঁছায় তখন তা কুপুরুষত্বে রূপ নেয়। জন্ম পরিচয়হীন না হলে একজন নারীর সাথে এমন করা সম্ভব না। একবার জারজ সবসময় জারজই থাকে।’

চিত্রনায়ক জিয়াউল রোশান লিখেছেন, ‘কুমিল্লার মুরাদনগরের ঘটনায় ধর্ষকদের একটাই শাস্তি চাই। জনসম্মুখে ফাঁসি। তারা কোন দল করে, আর কোন ধর্মের সেটা জানা দরকার নাই, জানতেও চাই না, জাস্ট জনসম্মুখে ফাঁসি চাই। আর আপনারা যারা সমবেদনা জানিয়ে সেই ভিডিওটি শেয়ার করছেন আবার কেউ কেউ ভিউ পাবার লোভে সেই ভিডিওটা আপলোড করছেন, আপনারাও সে ধর্ষণকারীর মতোই অপরাধী। আপনারা ভিউখোর রাক্ষস। ফাজলামি ছেড়ে দেন আর অতি সত্তর এইসব ডিলিট করেন।’ সংগীতশিল্পী ও অভিনয়শিল্পী পারশা মাহজাবীন পূর্ণী লিখেছেন, ‘বিবস্ত্র বাংলাদেশ।’

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

মুরাদনগরের ঘটনায় প্রতিবাদে সরব তারকারা

B
BN DESK | 29 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার