Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মুরাদনগরে ঝড়ে টিনের চালে চাপা পড়ে একজনের মৃত্যু

BN DESK
05 September 2026, 12:02 AM পড়তে ১ মিনিট

কুমিল্লার মুরাদনগর উপজেলায় কালবৈশাখী ঝড়ে নির্মাণাধীন একটি টিনের ঘরের চাল ও খুঁটি ভেঙে পড়ে নুরুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ রবিবার (৩ মে) দুপুরে উপজেলার চাপিতলা ইউনিয়নের রাজা চাপিতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম ওই গ্রামের দক্ষিণ পাড়ার মৃত শমসের আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে নিজ বাড়ির নির্মাণাধীন টিনের ঘরে কাজ করছিলেন নুরুল ইসলাম। এ সময় কালবৈশাখী ঝড় ও বৃষ্টি শুরু হলে ঘরের চালা ও খুঁটি তার ওপর ভেঙে পড়ে। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে নিকটস্থ একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে পথিমধ্যেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলম জানান, নিহতের পরিবারের কোনো আপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

মুরাদনগরে ঝড়ে টিনের চালে চাপা পড়ে একজনের মৃত্যু

B
BN DESK | 04 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার