Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মুরাদনগরে ধর্ষণের ভিডিও ছড়ানোর মূলহোতা শাহ পরান ৫ দিনের রিমান্ডে

BN DESK
10 October 2025, 09:29 AM পড়তে ১ মিনিট
মুরাদনগরে ধর্ষণের ভিডিও ছড়ানোর মূলহোতা শাহ পরান ৫ দিনের রিমান্ডে

কুমিল্লার মুরাদনগরে নারীকে ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার মূলহোতা শাহ পরানের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার (৯ জুলাই) কুমিল্লার ১১ নম্বর আমলী আদালতের বিচারক মমিনুল হক এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পরিদর্শক মো. সাদেকুর রহমান।

২৬ জুন রাতে ওই নারী ধর্ষণের শিকার হন। পরে শাহ পরানসহ অন্যরা ওই নারী ও ধর্ষণে অভিযুক্ত ফজর আলীকে মারধর করে তার ভিডিও ভাইরাল করে দেন। ঘটনার দুই দিন পর ২৮ জুন ওই নারীর দায়ের করা পর্নোগ্রাফি আইনের মামলায় ৩ জুলাই গ্রেপ্তার হন শাহ পরান। 

 

মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ২৮ জুন র‌্যাবের হাতে গ্রেপ্তার এ মামলার ৪ জনের ৩ দিনের রিমান্ড শেষে মঙ্গলবার কারাগারে পাঠানো হয়। তারা হলেন, একই এলাকার রমজান, মোহাম্মদ আলী সুমন, মো. আরিফ ও মো. অনিক। এছাড়া ধর্ষণের অভিযোগে ওই নারীর দায়ের করা মামলার একমাত্র আসামি আহত ফজর আলী গ্রেপ্তার হয়ে পুলিশের পাহারায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ মামলার তদন্ত কর্মকর্তা মুরাদনগর থানার এসআই রুহুল আমিন জানান, শাহ পরান ওই নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ফজর আলীর ছোট ভাই। তারই পরিকল্পনায় ওই নারী ও ফজর আলীকে নির্যাতনের ভিডিও ধারণ ও ভাইরাল করা হয়। তার ১০ দিনের রিমান্ডের আবেদন করা হলে বিচারক পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এর আগে ৪ জনকে রিমান্ডে জিজ্ঞাসাবাদে ভিডিও ভাইরালকাণ্ডে যাদের নাম পাওয়া গেছে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

মুরাদনগরে ধর্ষণের ভিডিও ছড়ানোর মূলহোতা শাহ পরান ৫ দিনের রিমান্ডে

B
BN DESK | 09 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার