Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মুরাদনগরে ভাড়া বাসা থেকে শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

BN DESK
04 September 2026, 10:35 PM পড়তে ১ মিনিট

কুমিল্লার মুরাদনগরে একটি ভাড়া বাসা থেকে সাইফুল ইসলাম নামে এক কলেজ শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (১৩ মার্চ) বিকেলে উপজেলার রামচন্দ্রপুর বাজার সংলগ্ন বাসা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত সাইফুল ইসলাম জামালপুর সদরের রশিদপুর ইউনিয়নের রামনগর গ্রামের মোবারক আলীর ছেলে। তিনি গত তিন বছর ধরে স্থানীয় অধ্যাপক আবদুল মজিদ কলেজের ইংরেজি বিভাগের খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

কলেজ সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম গত ৫ মার্চ সর্বশেষ কলেজে ক্লাস নিয়েছিলেন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

অধ্যাপক আবদুল মজিদ কলেজের অধ্যক্ষ ফেরদৌস আহমেদ চৌধুরী জানান, সাইফুল ইসলাম মাঝে মাঝেই কাউকে না জানিয়ে কলেজে অনুপস্থিত থাকতেন, তাই বিষয়টি শুরুতে কারো নজরে আসেনি।

পার্শ্ববর্তী ভাড়াটিয়ারা জানান, গত রোববার কিছু শিক্ষার্থী ওই শিক্ষকের বাসায় এসে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে ফিরে যায়। শুক্রবার সকালে এক দোকানদার পাশের গুদামে মালামাল নিতে এসে উৎকট গন্ধ পান। বিষয়টি বাড়ির মালিককে জানালে তিনি পুলিশে খবর দেন।

ঘটনাস্থলে উপস্থিত বাঙ্গরা বাজার থানার এসআই রিয়াজুল মোস্তফা জানান, খবর পেয়ে ঘরের দরজার লক ভেঙে মেঝেতে ওই শিক্ষকের অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, অন্তত ৭-৮ দিন আগে তার মৃত্যু হয়েছে।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের খান বলেন, ঘরের দরজা ভেতর থেকে লাগানো ছিল। আমরা তালা ভেঙে মরদেহটি উদ্ধার করেছি। মরদেহে পচন ধরায় মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

মুরাদনগরে ভাড়া বাসা থেকে শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

B
BN DESK | 14 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার