Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মুসলিমবিদ্বেষী স্লোগান নিয়ে ইয়ামালের কড়া ক্ষোভ বার্তা 

BN DESK
02 September 2026, 04:42 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক: স্পেন-মিসর প্রীতি ম্যাচ ঘিরে গ্যালারিতে ঘটে যাওয়া মুসলিমবিদ্বেষী স্লোগানের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল। ধর্মকে উপহাসের উপাদান হিসেবে ব্যবহারকে তিনি অজ্ঞতা ও বর্ণবাদের প্রকাশ হিসেবে আখ্যা দিয়েছেন।

বার্সেলোনার আরসিডিই স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে গোলশূন্য ড্র হলেও মাঠের বাইরের ঘটনাই হয়ে ওঠে আলোচনার কেন্দ্র। ম্যাচ চলাকালে একাধিকবার স্প্যানিশ সমর্থকদের কাছ থেকে মুসলিমবিরোধী স্লোগান শোনা যায়, যা দ্রুতই বিতর্কের জন্ম দেয়।

প্রথমার্ধেই এমন আচরণের পর স্টেডিয়ামের বড় পর্দায় সতর্কবার্তা দেয় কর্তৃপক্ষ। তাতে যেকোনো ধরনের বিদ্বেষমূলক আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। কিন্তু সেই সতর্কতাকে উপেক্ষা করে দ্বিতীয়ার্ধেও একই ধরনের স্লোগান চলতে থাকে। ঘটনাটির নিন্দা জানিয়েছে স্পেনের ফুটবল কর্তৃপক্ষ এবং জাতীয় দলের কোচ লুইস দে লা ফুয়েন্তেও কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। এর মধ্যেই সামাজিক মাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানান ইয়ামাল।

তিনি বলেন, “আমি একজন মুসলিম। গতকাল স্টেডিয়ামে এমন স্লোগান শোনা গেছে—‘যে লাফাবে না, সে-ই মুসলিম’। এটি হয়তো প্রতিপক্ষ দলকে লক্ষ্য করে বলা হয়েছিল, ব্যক্তিগতভাবে আমাকে নয়, তবুও একজন মুসলিম হিসেবে এটি অসম্মানজনক।”

ইয়ামাল আরও জোর দিয়ে বলেন, ফুটবলে এমন আচরণের কোনো স্থান নেই। তার ভাষায়, “ধর্মকে কৌতুক হিসেবে ব্যবহার করা আপনাদের অজ্ঞ ও বর্ণবাদী হিসেবেই তুলে ধরে। ফুটবল উপভোগের খেলা, কাউকে তার বিশ্বাস বা পরিচয়ের জন্য হেয় করার জায়গা নয়।”

শেষে সমর্থকদের উদ্দেশে কৃতজ্ঞতা জানিয়ে তিনি বিশ্বকাপে আবার দেখা হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

মুসলিমবিদ্বেষী স্লোগান নিয়ে ইয়ামালের কড়া ক্ষোভ বার্তা 

B
BN DESK | 02 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার