Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মেক্সিকোয় ধর্মীয় অনুষ্ঠানে গুলিতে নিহত ১১, আহত ২০

BN DESK
09 October 2025, 08:52 PM পড়তে ১ মিনিট
মেক্সিকোয় ধর্মীয় অনুষ্ঠানে গুলিতে নিহত ১১, আহত ২০

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর মধ্যাঞ্চলীয় রাজ্য গুয়ানাহোয়াতোয় খ্রিস্টান ক্যাথলিকদের ধর্মীয় উদযাপন অনুষ্ঠানে গুলিতে অন্তত ১১ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ২০ জন।

স্থানীয় সময় মঙ্গলবার রাতে রাজ্যটির ইরাপুয়াতো শহরে এ ঘটনা ঘটে। গতকাল বুধবার কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার


গুয়ানাহোয়াতোর অ্যাটর্নি জেনারেলের দপ্তর জানিয়েছে, গুলিতে জখম ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম বুধবার সকালে জানিয়েছেন, নিহতদের মধ্যে শিশুও আছে। পরে অ্যাটর্নি জেনারেলের দপ্তর নিশ্চিত করে, নিহতদের মধ্যে শুধু একজনের বয়স ১৮-এর নিচে, তার বয়স ১৭ বছর।

শেইনবাউম বলেন, যা ঘটেছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সেইন্ট জন দ্য ব্যাপটিস্টের জন্মদিন পালন উপলক্ষ্যে রাতে একটি অনুষ্ঠান চলার সময় সেখানে গুলির ঘটনাটি ঘটে।

সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, একটি হাউজিং কমপ্লেক্সের প্রাঙ্গণে লোকজন নাচছেন; আর তাদের পেছনে একটি ব্যান্ড বাজনা বাজাচ্ছে, এরমধ্যে সেখানে গুলির শব্দ শোনা যায়।

রয়টার্স জানিয়েছে, তারা তাৎক্ষণিকভাবে ভিডিওটির সত্যতা যাচাই করতে পারেনি।

অনেক বছর ধরেই মেক্সিকোর সবচেয়ে সহিংস অঞ্চলগুলোর একটি গুয়ানাহোয়াতো। এখানে প্রায়ই মাদক চোরাচালানের রুটগুলোর দখল নিয়ে অপরাধী গোষ্ঠীগুলোর মধ্যে প্রাণঘাতী লড়াই হয়। এসব গোষ্ঠীগুলো অন্য অপরাধও করে।

অ্যাটর্নি জেনারেলের দপ্তর জানিয়েছে, মঙ্গলবার রাজ্যটির আরেকটি স্থানে সহিংসতার আরও পাঁচজন নিহত হয়েছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

মেক্সিকোয় ধর্মীয় অনুষ্ঠানে গুলিতে নিহত ১১, আহত ২০

B
BN DESK | 26 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার