Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মেগা প্রকল্প ছাড়াও ছোট প্রকল্প দিয়েও মানুষের উন্নয়ন সম্ভব : পরিবেশ উপদেষ্টা

BN DESK
03 September 2026, 04:44 AM পড়তে ১ মিনিট
মেগা প্রকল্প ছাড়াও ছোট প্রকল্প দিয়েও মানুষের উন্নয়ন সম্ভব : পরিবেশ উপদেষ্টা

সরকার মব জাস্টিস বরদাশত করে না, যেখানেই মব জাস্টিস হচ্ছে সেখানেই অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা রিজওয়ানা হাসান।

শনিবার (১২ জুলাই) সকালে সাভার উপজেলা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।


এ সময় পরিবেশ দূষণরোধে উদ্যোগ নেয়ার কথা জানিয়ে উপদেষ্টা বলেন, ‘মেগা প্রকল্প ছাড়াও ছোট প্রকল্প দিয়েও মানুষের উন্নয়ন সম্ভব। পরিবেশদূষণ রোধে নিজেদের সচেতন হতে হবে। যতক্ষণ পর্যন্ত মানসিকতায় প্রাণ প্রকৃতিকে গুরুত্বপূর্ণ স্থানে না রাখবো ততক্ষণ পর্যন্ত পরিবেশের উন্নয়ন হবে না।’

বায়ু দূষণ রোধে চীনের উদাহরণ তুলে ধরে রিজওয়ানা বলেন, ‘আমরা কাজ শুরু করছি, আশাকরি দ্রুত সময়ে সকলের সহযোগিতায় বাংলাদেশের পরিবেশের উন্নয়ন সম্ভব।’

অনুষ্ঠানে সাভার উপজেলায় রোপণের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সাধারণ জনগণের মাঝে এক লাখ গাছের চারা বিতরণ করা হয়।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

মেগা প্রকল্প ছাড়াও ছোট প্রকল্প দিয়েও মানুষের উন্নয়ন সম্ভব : পরিবেশ উপদেষ্টা

B
BN DESK | 12 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার