Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মেঘনায় অবৈধ বালুবহনকারী দুটি বাল্কডেসহ আটক ৮

BN DESK
05 September 2026, 04:43 AM পড়তে ১ মিনিট
মেঘনায় অবৈধ বালুবহনকারী দুটি বাল্কডেসহ আটক ৮

চাঁদপুরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধ বালুবহনকারী দুটি বাল্কহেড ও ৮ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

বুধবার (২২ জানুয়ারি) রাত ১টার দিকে সদর উপজেলার হরিণা ফেরিঘাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসব তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফট্যানেন্ট এম. ফজলুর রহমান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টায় বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক চাঁদপুরের মেঘনা নদীতে বাল্কহেড এবং ড্রেজার উচ্ছেদকল্পে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন চাঁদপুরের হরিণা ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদী হতে অবৈধ বালু বহনকারী দুটি বাল্কহেড ও ৮ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়।

পরবর্তীতে জব্দকৃত বাল্কহেড এবং আটক আসামিদের চাঁদপুর সদর নৌ থানা পুলিশ এর নিকট হস্তান্তর করা হয়েছে।

এলাকা: চাঁদপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

মেঘনায় অবৈধ বালুবহনকারী দুটি বাল্কডেসহ আটক ৮

B
BN DESK | 22 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার