Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মেঘনায় যাত্রী বোঝাই ট্রলারডুবির ঘটনায় এখনও নিখোঁজ ৬

BN DESK
10 October 2025, 01:14 AM পড়তে ১ মিনিট
মেঘনায় যাত্রী বোঝাই ট্রলারডুবির ঘটনায় এখনও নিখোঁজ ৬

নিউজ ডেস্ক:  নোয়াখালীর হাতিয়ায় করিমবাজার সংলগ্ন ডুবারচরে মেঘনা নদীতে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ৩৯ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। দুর্ঘটনার পর ৩৩ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো ৬ জন নিখোঁজ রয়েছেন।

শনিবার (৩১ মে) বেলা ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ভাসানচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কুতুব উদ্দিন ও হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আজমল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, দুপুর ২টার দিকে ৪ পুলিশ সদস্য, রোহিঙ্গা রোগী, আনসার সদস্য ও বিভিন্ন এনজিও সংস্থার লোকসহ ৩৯ জন যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী ট্রলার ভাসানচর থেকে হরণী ইউনিয়নের আলী বাজার ঘাটের উদ্দেশে যাত্রা করে। ৭ থেকে ৮ কিলোমিটার দূরে যাওয়ার পরই করিমবাজার সংলগ্ন ডুবারচরে মেঘনা নদীতে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।


হাতিয়া থানার ওসি বলেন, ‘‘৩৯ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এর মধ্যে, ৩৩ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো ৬ জন নিখোঁজ রয়েছেন। কোস্ট গার্ড নিখোঁজ যাত্রীদের উদ্ধারে অভিযান চালাচ্ছে।’’

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

মেঘনায় যাত্রী বোঝাই ট্রলারডুবির ঘটনায় এখনও নিখোঁজ ৬

B
BN DESK | 31 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার