Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মেঘনা নদীতে নেমে দুই বোনের মৃত্যু

BN DESK
02 September 2026, 09:06 AM পড়তে ১ মিনিট
মেঘনা নদীতে নেমে দুই বোনের মৃত্যু

মফস্বল ডেস্ক : নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন। বুধবার (১১ জুন) বিকেলে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুই জন হলো- হাজিরটেক গ্রামের আব্দুর রহমানের মেয়ে খাদিজা (১১) ও আব্দুর রহমানের ভাগ্নে এবং ইউসুফ মিয়ার মেয়ে ইসরাত (১২)। তারা ঢাকার একটি কওমি মাদ্রাসার শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে হাজিরটেক গ্রামের মেঘনা শাখা নদীর ঘাটলায় গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায় খাদিজা ও ইসরাত। এরপর তারা আর তীরে উঠতে পারেনি। এই ঘটনার কিছুক্ষণ পর প্রতিবেশী সাব্বির হোসেন নামে এক যুবক গোসল করতে নেমে ডুব দিয়ে খাদিজার নিথর মরদেহ উদ্ধার করে। এ খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছে ইসরাতের খোঁজ করে। পরে অনেক খোঁজাখুঁজি করে পানি থেকে ইসরাতের মৃতদেহও উদ্ধার করা হয়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, তারা ঢাকা থেকে আড়াইহাজারের এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য পরিবার সদস্যদের সঙ্গে এসেছে। এর মধ্যে নদীতে গোসল করতে নেমে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, গোসল করতে নেমে পানিতে ডুবে দুজন মারা গেছে। এ ঘটনায় কারও কোন অভিযোগ নেই। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মেঘনা নদীতে নেমে দুই বোনের মৃত্যু

B
BN DESK | 12 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার