Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মেঘনা নদীতে সহপাঠীদের সঙ্গে গোসলে নেমে কলেজছাত্রের মৃত্যু

BN DESK
02 September 2026, 10:10 PM পড়তে ১ মিনিট

নরসিংদীর মেঘনা নদীতে সহপাঠীদের সঙ্গে গোসল করতে নেমে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (১১ মে) দুপুরে এ ঘটনা ঘটে। ডুবে যাওয়ার ৪ ঘণ্টা পর নিখোঁজ ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত মাহির শাহরিয়ার ঢাকার বি.এফ শাহীন কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি রাজধানী ঢাকার মিরপুর-১ এলাকার জহিরুল ইসলামের ছেলে।

নিহত মাহিরের সহপাঠী ওয়ালী জানান, সোমবার সকালে ঢাকা থেকে ট্রেনে করে বি.এফ শাহীন কলেজ ও আদমজী ক্যান্টনমেন্ট কলেজসহ ঢাকার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৪০ থেকে ৫০ জন শিক্ষার্থী নরসিংদীর নাগরিয়াকান্দী এলাকায় ভ্রমণে আসে। বিভিন্ন স্থান ঘুরে দেখার একপর্যায়ে তারা নাগরিয়া কান্দি  মেঘনা নদীতে গোসল করতে নামে। এসময় নদীর তীব্র স্রোতে মাহিরসহ তিনজন তলিয়ে যেতে থাকে। উপস্থিত অন্য শিক্ষার্থীরা দুজনকে উদ্ধার করতে পারলেও সাঁতার না জানায় মাহির পানির নিচে তলিয়ে যায়।

পরে সহপাঠীরা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে না পেরে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঢাকা থেকে এসে উদ্ধার কাজ শুরু করেন। ডুবে যাওয়ার প্রায় ৪ ঘণ্টা পর নিখোঁজ ছাত্রের মরদেহ নদীর তলদেশ থেকে উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এলাকা: নরসিংদী
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মেঘনা নদীতে সহপাঠীদের সঙ্গে গোসলে নেমে কলেজছাত্রের মৃত্যু

B
BN DESK | 12 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার