Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মেঘনা নদীর ভাঙন রোধে আগামী অর্থবছরেই স্থায়ী ব্যবস্থা: পানিসম্পদমন্ত্রী

BN DESK
04 September 2026, 06:46 PM পড়তে ১ মিনিট

মেঘনা নদীর ভাঙন রোধে আগামী অর্থবছরেই স্থায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি জানান, জনগণের দুর্ভোগ নিরসনে কাজ করছে সরকার।

আজ রোববার (১৭ মে) দুপুরে নোয়াখালীর সুবর্ণচরের কাটাখালি ঘাট এলাকায় নদীভাঙন পরিস্থিতি পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

এ সময় মন্ত্রী বলেন, বৃহত্তর নোয়াখালীর মানুষ প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকে। নদীপাড়ের মানুষকে সবসময় ভাঙন, প্লাবন ও বন্যার মতো দুর্যোগ মোকাবিলা করতে হয়। বর্তমানে দেশে একটি নির্বাচিত সরকার দায়িত্ব পালন করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের দুর্দশালাঘবে যা যা প্রয়োজন, সব কিছুর দিকেই নজর দিচ্ছেন এবং দ্রুত ব্যবস্থা নিচ্ছেন।

তিনি আরও বলেন, মেঘনা নদীর ভয়াবহ ভাঙনের কারণে প্রতিবছর অসংখ্য মানুষ ঘরবাড়ি ও ফসলি জমি হারাচ্ছেন। এ সমস্যার স্থায়ী সমাধানে সরকার গুরুত্বের সঙ্গে কাজ করছে। আগামী অর্থবছরেই ভাঙন রোধে কার্যকর ও টেকসই প্রকল্প বাস্তবায়ন করা হবে।

এ সময় স্থানীয় বাসিন্দারা মন্ত্রীর কাছে তাদের দুর্ভোগের কথা তুলে ধরেন। তারা দ্রুত কার্যকর প্রতিরক্ষা বাঁধ নির্মাণের দাবি জানান। এ সময় পানিসম্পদমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান, জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার (এসপি) টিএম মোশাররফ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, পানি উন্নয়ন বোর্ড নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী এসএম রেফাত জামিলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও নেতাকর্মীরা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

মেঘনা নদীর ভাঙন রোধে আগামী অর্থবছরেই স্থায়ী ব্যবস্থা: পানিসম্পদমন্ত্রী

B
BN DESK | 17 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার