Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মেঘনা সেতুর ওপরে মোটরসাইকেল-বাসের সংঘর্ষে  নিহত ২

BN DESK
02 September 2026, 06:09 PM পড়তে ১ মিনিট
মেঘনা সেতুর ওপরে মোটরসাইকেল-বাসের সংঘর্ষে  নিহত ২

নিউজ ডেস্ক: মুন্সীগঞ্জের গজারিয়া ও নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সংযোগস্থলে মেঘনা সেতুর ওপর মোটরসাইকেল-বাসের সংঘর্ষে আশরাফুল ইসলাম (১৮) ও অসীম (১৭) নামে দুই কিশোর নিহত হয়েছে। 

বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের মধ্য বাউশিয়া গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলাম। অপরজন একই ইউনিয়নের পুড়াচক বাউশিয়া গ্রামের বাসিন্দা অসীম।

প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, মোটরসাইকেল ও বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। নিহত দুইজন মোটরসাইকেল আরোহী ছিলেন। মোগরাপাড়া চৌরাস্তা থেকে গজারিয়া আসার পথে মেঘনা সেতুর ওপরে মোটরসাইকেলটি একটি যাত্রীবাহী বাসের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির বলেন, শুনেছি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মেঘনা সেতুর ওপরে মোটরসাইকেল-বাসের সংঘর্ষে  নিহত ২

B
BN DESK | 19 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার