Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মেজাজ খারাপ জয়ার

BN DESK
04 September 2026, 03:51 AM পড়তে ১ মিনিট
মেজাজ খারাপ জয়ার

বিনোদনডেস্ক: ঈদে মুক্তি পেয়েছে ঢালিউড মেগাস্টার শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমা। একদিকে মেগাস্টার শাকিব খানের দুর্দান্ত প্রত্যাবর্তন, অন্যদিকে দীর্ঘ ১২ বছর পর রূপালি পর্দায় তার বিপরীতে অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এদিকে দর্শকের ঢল, হাউসফুলের পর হাউসফুল এবং নিজের অভিনীত ছবি দেখার টিকিটই জুটছে না জয়ার হাতে। এতে খানিকটা মেজাজ খারাপ এ অভিনেত্রীর।

‘তাণ্ডব’ মুক্তির পর থেকেই সিনেমা হলগুলোতে টিকিটের জন্য হুমড়ি খেয়ে পড়ছে দর্শকরা। এমনকি সিঙ্গেল স্ক্রিনেও টিকিট মিলছে না ‘তাণ্ডব’-এর । ফলে অনেকেরই ইচ্ছে থাকা সত্ত্বেও প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি উপভোগ করতে পারছেন না।

শুধু সাধারণ দর্শকদের ক্ষেত্রেই যে এমনটা হচ্ছে তা না, বেগ পেতে হচ্ছে সেলিব্রেটিদেরও। যে অভিজ্ঞতার শিকার হয়েছেন খোদ জয়া আহসান নিজেই।

এ বিষয়ে রোববার (৮ জুন) রাজধানীর একটি সিনেপ্লেক্সে তাণ্ডব সিনেমা দেখতে হাজির হয়ে জয়া বলেন, ‘ভাই, আপনারা এটাকে ফান মনে করতে পারেন কিন্তু আমি আমার সিনেমার টিকিট পাচ্ছি না। দুটি টিকিট চেয়েছি সেটাও পাচ্ছি না। আমার মেজাজ খারাপ লাগছে।

অভিনেত্রী আরও বলেন, ‘আমার ভাবিকে নিয়ে আসছিলাম তাণ্ডব দেখব বলে। কিন্তু তাকে নিয়ে সিনেমাটা দেখতে পেলাম না। দেখি পরিচালককে বিষয়টা অবশ্যই বলব।’

তবে টিকিট না পেলেও তাণ্ডবের প্রতিটি শো হাউজফুল যাচ্ছে দেখে খুশি জয়া আহসান। তিনি বলেন, ‘আমার মনে হয় আমি না বললেও দর্শকরা সিনেমাটা দেখবে। কারণ এই ছবিটা ফুল প্যাকেজ।’

এদিকে দেশজুড়ে ১৩৯টি প্রেক্ষাগৃহের মধ্যে ১৩৩টিতে ‘তাণ্ডব’ মুক্তি পেয়েছে। সব জায়গা থেকেই প্রশংসার বন্যা বইছে। শুধু প্রথম দিনেই সিনেপ্লেক্সে ২৮টি শো হয়েছিল, দ্বিতীয় দিন থেকে বাড়িয়ে তা ৩৫টি করা হয়েছে।

রায়হান রাফীর পরিচালনায় নির্মিত এ সিনেমায় শাকিব খান ও জয়া আহসানের পাশাপাশি অভিনয় করেছেন- সাবিলা নূর, আফজাল হোসেন, ডা. এজাজ, রোজী সিদ্দিকী, এফএস নাঈমসহ আরও অনেকে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

মেজাজ খারাপ জয়ার

B
BN DESK | 09 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার