Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মেজাজ হারিয়ে শাস্তি পেলেন জ্যোতি

BN DESK
05 May 2026, 02:51 AM পড়তে ১ মিনিট

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হারের পর আইসিসির শাস্তির মুখে পড়েছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শেষ টি-টোয়েন্টিতে আউট হওয়ার পর ব্যাট ছুঁড়ে মারায় তাকে তিরস্কার ও একটি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে।

 

সিলেটে গত শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির ঘটনা এটি। বৃষ্টির কারণে ৯ ওভারে নেমে আসা ম্যাচে ৮৮ রান তাড়া করতে নামে বাংলাদেশ। জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন পড়ে ১৪ রান। প্রথম বলেই ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরার পথে ক্ষোভে ফেটে পড়েন জ্যোতি। মাঠেই নিজের ব্যাট ছুঁড়ে মেরে অসন্তোষ প্রকাশ করেন তিনি। জ্যোতির এই আচরণ আইসিসির আচরণবিধির ২.২ ধারা ভঙ্গ করেছে, যা ক্রিকেটীয় সরঞ্জামের অপব্যবহারের শামিল। অপরাধ স্বীকার করে নেয়ায় ম্যাচ রেফারি সুপ্রিয়া রানী দাস তাকে ১ ডিমেরিট পয়েন্ট প্রদান করেন। ২৪ মাসের মধ্যে এই প্রথম এমন শাস্তির মুখে পড়লেন অধিনায়ক।

 

ম্যাচটিতে ৩ রানে হেরে লঙ্কানদের কাছে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। নাহিদা আক্তার ও শারমিন সুলতানাও একই সিরিজে আচরণবিধি ভঙ্গের দায়ে জরিমানার মুখে পড়েন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

মেজাজ হারিয়ে শাস্তি পেলেন জ্যোতি

B
BN DESK | 05 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার