Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ ও সহায়তা প্রদানই দক্ষ প্রজন্ম গঠনের অন্যতম ভিত্তি : পুলিশ সুপার, বগুড়া

BN DESK
17 May 2026, 01:39 AM পড়তে ১ মিনিট

বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কল্যাণ সমিতির উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ‘আইজিপি শিক্ষাবৃত্তি-২০২৫ প্রদান অনুষ্ঠান আজ শনিবার (১৬ মে) পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ বগুড়ায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি ও বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীদের যথাযথ উৎসাহ ও সহায়তা প্রদানই ভবিষ্যতের দক্ষ ও মানবিক প্রজন্ম গঠনের অন্যতম ভিত্তি।

তিনি শিক্ষার্থীদের অধ্যবসায়, নৈতিকতা ও সুশিক্ষার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ হাবিবুর রহমান রজিবের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মনসুর আলী সরদার, প্রভাষক আব্দুর রাজ্জাক প্রমুখ। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির অর্থ, ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ ও সহায়তা প্রদানই দক্ষ প্রজন্ম গঠনের অন্যতম ভিত্তি : পুলিশ সুপার, বগুড়া

B
BN DESK | 17 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার