Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মেরিনড্রাইভে জিপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

BN DESK
04 September 2026, 09:59 PM পড়তে ১ মিনিট

কক্সবাজার মেরিন ড্রাইভে জিপগাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছেন।

আজ রোববার (১ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে মেরিন ড্রাইভের রামু উপজেলার দরিয়ানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. অলিউল্লাহ (৩৮) টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়ার আলী মিয়ার ছেলে। তিনি পেশায় একজন জমি ব্যবসায়ী ছিলেন। তবে পেশাগত জীবনের শুরুতে কয়েক বছর তিনি মাদরাসায় শিক্ষকতা করেছেন।

অন্যদিকে, আহত আমির হোসেন (৫০) একই এলাকার বাসিন্দা। তিনিও জমি বেচাকেনা ব্যবসার সঙ্গে জড়িত।

স্থানীয়দের বরাতে হিমছড়ি পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ উপ-পরিদর্শক প্রভাকর বড়ুয়া বলেন, দুপুরে মেরিন ড্রাইভের দরিয়ানগর এলাকায় টেকনাফমুখি জিপগাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা। এতে মোটর সাইকেলটি দুমড়ে-মুচড়ে গিয়ে এক আরোহী ঘটনাস্থলে নিহত এবং একজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।

তিনি আরও বলেন, ঘটনার পরপরই জিপগাড়ির চালক পালিয়ে যায়। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ জব্দ করেছে।

পুলিশের এই উপ-পরিদর্শক বলেন, মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।

এলাকা: কক্সবাজার
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

মেরিনড্রাইভে জিপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

B
BN DESK | 02 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার